• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল

প্রকাশ: শনিবার, ২৩ জুলাই, ২০২২ ১২:৪৯
আপডেট: শনিবার, ২৩ জুলাই, ২০২২ ১২:৪৯

9632587

তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল

এম আর কামাল, নারায়ণগঞ্জ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘ধৃষ্টতাপূর্ণ’ বক্তব্যে প্রদানের প্রতিবাদে জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মাশুকুল ইসলাম রাজিবের নেতৃত্বে কয়েক হাজার নেতা-কর্মী নিহত নগরীতে বিক্ষোভ বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার (২২ জুলাই) দুপুর থেকে রাজিবের ডাকে সাড়া দিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে মিশনপাড়া এলাকায় এসে জড়ো হতে থাকে।
পরে বিকেল সাড়ে চারটার দিকে রাজিবের নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল বের হয়। এসময়ে নেতাকর্মীদের মুখে শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো নগরী। বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময়ে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য এস এম শৈবাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম ভূঁইয়া, সহ-সম্পাদক খায়রুল কবির মুন্না, আঃ জব্বার, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, সহ- কোষাধ্যক্ষ আশরাফ মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হাসান রবিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, সহ- সভাপতি রুবেল হোসাইন, ইকবাল প্রধান, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি নাসিম পারভেজ অন্তু, হামিদুর রহমান সুমন, সহ- সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন রছি, জেলা স্বেচ্ছাসেবক দলের নাট্য বিষয়ক সম্পাদক মাসুদ রানা, সদস্য রুবেল কিবরিয়া, ছাত্রদল নেতা মো. শোভন, মো. মুন্না, নাজমুল হাসান রাব্বি, মো. সুজন, আকাশসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
এসময়ে সংক্ষিপ্ত বক্তব্যে মাশুকুল ইসলাম রাজিব বলেন, ষড়যন্ত্র ও কটুক্তি করে তারেক রহমানে জনপ্রিয়তা নষ্ট করা যাবে না। তারেক রহমানে নেতৃত্বে দিন দিন জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে বৃদ্ধি পাচ্ছে। আওয়ামী লীগের নেতারা তারেক রহমানের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে বিভিন্ন কটূক্তি বক্তব্য দিচ্ছেন। আমি আওয়ামী লীগ নেতা মান্নাফীর কটূক্তিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com