• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে, দম্পতিসহ নিহত ৩

প্রকাশ: রবিবার, ২৪ জুলাই, ২০২২ ১:৩৪
আপডেট: রবিবার, ২৪ জুলাই, ২০২২ ১:৩৪

 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার খাদে পড়েছে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কুটুম্বপুর সাহারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফেনী সদর উপজেলার বনানীপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে গিয়াস উদ্দিন ফরাজী (৫০), তার স্ত্রী জাহানারা আক্তার (৪৮) এবং শ্যালিকা নাজমা আক্তার (৪৫)।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর এলাকায় চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মাছের ঘেরে পড়ে যায়। এতে ওই প্রাইভেটকারে থাকা স্বামী-স্ত্রী এবং শ্যালিকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। ধারণা করা হচ্ছে, গিয়াস উদ্দিন ফরাজী নিজে গাড়িটি চালাচ্ছিলেন।

নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম