• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

টেকনাফের ইউএনও’র ভাষা মাস্তানের চেয়েও খারাপ: হাইকোর্ট

প্রকাশ: রবিবার, ২৪ জুলাই, ২০২২ ২:৫১
আপডেট: রবিবার, ২৪ জুলাই, ২০২২ ২:৫১

9633320

টেকনাফের ইউএনও’র ভাষা মাস্তানের চেয়েও খারাপ: হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট

উপকূলীয় জেলা কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়সার খসরুর ভাষা মাস্তানের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সাংবাদিককে ইউএনও’র অকথ্য ভাষায় গালাগালি দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে জানান সর্বোচ্চ আদালত।

রবিবার (২৪ জুলাই) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন মন্তব্য করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মো. খুরশীদ আলম খান জানান, হাইকোর্ট বলেছেন- একজন ‘রং হেডেড’ মানুষ শুধু এরকম গালিগালাজ করতে পারে। ইউএনও যে ভাষা ব্যবহার করেছেন তা মাস্তানের ভাষার চেয়েও খারাপ।

হাইকোর্ট বলেন, একজন সরকারি কর্মকর্তার আচরণ এমন হতে পারে না। এটা গ্রহণযোগ্য নয়।

ইউএনও’র বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা রাষ্ট্রপক্ষকে আদালত জানাতে বলেছেন বলে উল্লেখ করেন দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান।

সম্প্রতি দুর্নীতি নিয়ে রিপোর্ট করায় কক্সবাজারের এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ইউএনও কায়সার খসরু। এরকম একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com