• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এমন হামলার ঘটনা ঘটানোর চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫ ৭:১৬
আপডেট: সোমবার, ৫ মে, ২০২৫ ৭:১৬

9600025 4

এমন হামলার ঘটনা ঘটানোর চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘যারা এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে, তাদের কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।’

সোমবার (৫ মে) সচিবালয়ে বাংলাদেশ সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

গতকাল রবিবার (৪ মে) গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় এনসিপি মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় এরই মধ্যে ৫৪ জনকে আমরা আইনের আওতায় এনেছি। যারা এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’

মাঝে মাঝেই জুলাই অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্টদের ওপর হামলার ঘটনা ঘটছে- এ বিষয়ে তিনি বলেন, ‘এটার সংখ্যা আপনাদের সহযোগিতায় কমে এসেছে। আস্তে আস্তে দেখবেন এটা কমে যাবে। যারাই দু-একটা এমন ঘটনা ঘটানোর চেষ্টা করবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও উপদেষ্টা বলেন, ‘ভবিষ্যতে যদি কেউ করার চেষ্টা করে, আমরা ঘটনা ঘটার আগেই যাতে ধরতে পারি- সেই ব্যবস্থা আমরা করবো।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com