• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

মা-বাবার স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী

প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫ ১১:৪৬
আপডেট: সোমবার, ৫ মে, ২০২৫ ১১:৪৬

9655587458

মা-বাবার স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা
ছেলে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছে ১৭ বছর। বিয়েও করছেন সেখানকার কম্বোডিয়ান এক তরুণীকে। বাবা-মার ইচ্ছে, ছেলে প্রবাস থেকে বউ নিয়ে হেলিকপ্টার চড়েই গ্রামের নিজ বাড়ি ফিরবে। আর তখন সাত গ্রামের মানুষ ছেলে ও বউকে দেখতে আসবে। মা-বাবার এমন শখকে ছোট করে দেখেননি ছেলে। তাদের মুখে হাসি ফুটাতে করে বসলেন সেই কাজ।

সোমবার (৫ মে) সকাল ১০টার দিকে রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের পালশা গ্রামে হেলিকপ্টারযোগে বউ, বাচ্চা, শাশুড়ি ও শ্যালককে নিয়ে আসেন ছেলে রাকিবুল ইসলাম রকেট। এ সময় তার প্রবাসী বউ ও হেলিকপ্টার দেখতে মাঠে ভিড় জমায় হাজারো উৎসুক জনতা।

রাকিবুল ইসলাম পালশা গ্রামের আব্দুর রশিদ প্রামানিকের ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার ঢাকা থেকে হেলিকপ্টারযোগে উপজেলার পালশা উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন রাকিবুল। এ সময় এলাকাবাসী ও আত্মীয়স্বজনরা তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এদিকে ১৭ বছর পর প্রবাসী বউ নিয়ে দেশে ফিরলে তাকে একনজর দেখতে ভিড় জমান উৎসুক জনতারা।

রাকিুবলের বড় ভাই রাসেল রানা জানান, ভাই মালয়েশিয়া ১৭ বছর ধরে আছেন। ৫ বছর আগে সেখানে কম্বোডিয়ান এক তরুণীকে বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর বাবা-মার ইচ্ছে পূরণ করতে এত আয়োজন।

প্রতিবেশী মেরাজুল ইসলাম বলেন, ‘রাকিবুল মালয়েশিয়া যান শ্রমিক হিসেবে। পরে শুনেছি সেখানে শ্রমিক হিসেবে একটি ব্যবসা পরিচালনা করছেন। দীর্ঘসময় পর তিনি গ্রামে আসায় গ্রামবাসীদের মধ্যে আনন্দ দেখা গেছে।

মা রাফিয়া বেগম বলেন, আমার ছেলে ১৭ বছর প্রবাস জীবন পার করছে। তাই ইচ্ছে ছিল সে বউ সন্তান নিয়ে হেলিকপ্টারে বাড়িত আসুক। সে ইচ্ছে আমার ছেলে পূরণ করেছে। ছেলেকে দেখে ভেতরের শূন্যতাটা কেটে গেল।

রাকিবুল ইসলাম রকেট বলেন, ‘আমার বাবা-মার ইচ্ছে পূরণ করতে পেরে ভালো লাগছে। এখানে নিজ গ্রামের পরিবার, পরিচিত, আত্মীয়স্বজন ও গ্রামবাসীদের ভালোবাসা পেয়ে আমি খুবই খুশি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com