• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

কুড়িগ্রাম সীমান্তে ৮ বাংলাদেশীসহ ৪৪ জন আটক

প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫ ২:৪৬
আপডেট: বুধবার, ৭ মে, ২০২৫ ২:৪৬

96000253

কুড়িগ্রাম সীমান্তে ৮ বাংলাদেশীসহ ৪৪ জন আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করা ৮ বাংলাদেশিসহ ৪৪ জনকে আটক করেছে বিজিবি। আটককৃত বাকী ৩৬ জন রোহিঙ্গা কিনা যাচাই-বাছাই করছে বিজিবি।আটকৃতদের মধ্যে রৌমারী সীমান্তে ৩০ জন ও ভূরুঙ্গামারী সীমান্তে ১৪ জন।

বুধবার (৭ মে) ভোররাতে রৌমারী উপজেলা বিভিন্ন সীমান্ত এলাকা ও ভূরুঙ্গামারী উপজেলার ভাওয়ারকুরি সীমান্তে দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাদের আটক করে বিজিবি’র হাতে তুলে দেয়।

বুধবার সকালে আটককৃতরা সীমান্ত এলাকার বিভিন্ন বাজারে ঘোরাঘুরির সময় তাদের কথাবার্তা সন্দেহ জনক হলে তাদের আটক করার কথা জানায় স্থানীয়রা।

রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, ভোররাতে রৌমারী বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে। ধারণা করা হচ্ছে এদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। আটককৃতদের পরিচয় যাচাই করছে বিজিবি।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক জানান, ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত এলাকায় ৮ নারী শিশুসহ ১৪ জনকে আটক করা হয়েছে। তারা সবাই রোহিঙ্গা।

জামালপুর বিজিবি সূত্র জানায়, রৌমারীতে আটককৃতদের মধ্যে ৮ জন বাংলাদেশি। আর বাকিদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com