• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ঝিনাইদহে বাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

প্রকাশ: সোমবার, ২৫ জুলাই, ২০২২ ১:৫৭
আপডেট: সোমবার, ২৫ জুলাই, ২০২২ ১:৫৭

96325874 15

ঝিনাইদহে বাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে বাসের ধাক্কায় জহির বিশ্বাস (৬০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে শহরের চাকলাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জহির বিশ্বাস হরিণাকুন্ডু উপজেলা শাখারীদহ গ্রামের মৃত দানেশ বিশ্বাসের ছেলে।স্থানীয়রা জানান, সকালে খুচরা মাছ ব্যবসায়ী জহির বিশ্বাস বাইসাইকেল যোগে ঝিনাইদহ শহরে আসছিলেন। পথিমধ্যে চাকলাপাড়া তসলিম ক্লিনিকে সামনে আসা মাত্রই শহর থেকে পুরাতন হাটখোলাগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়। এতে রাস্তায় সে ঘটনাস্থলেই মারা যায়।ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক হলেও চালক পলাতক রয়েছে। তবে চালককে আটকের জন্য পুলিশ চেষ্টা অব্যাহত রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com