• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ওয়ার্ড কমিটি পুনঃগঠনে সঠিক নেতৃত্বকে মূল্যায়নে নেতা-কর্মীদের প্রতি আহবান

প্রকাশ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২ ২:৪৫
আপডেট: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২ ২:৪৫

ওয়ার্ড কমিটি পুনঃগঠনে সঠিক নেতৃত্বকে মূল্যায়নে নেতা-কর্মীদের প্রতি আহবান

ফকির শহিদুল ইসলাম,খুলনা
খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, বর্তমান সরকার দেশ ও দেশের মানুষের কথা ভাবছে না; তারা নিজেদের আখের গোছাতে গিয়ে দেশকে তলবিহীন ঝুড়িতে পরিণত করেছে। রাষ্ট্রীয় কোষাগার তলানিতে পৌঁছে গেছে উলে­খ করে তিনি বলেন, ব্যর্থ সরকারকে আর এক মুহূর্তের জন্য জনগণ দেখতে চায় না। জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হলে, বিএনপি’র চেয়ারপারসনকে কারামুক্ত করতে হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। আর সেজন্য ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। রাজপথেই ফয়সালা করতে হবে।
সোমবার বিকেল সাড়ে ৪টায় স্থানীয় কাউন্সিলরের কার্যালয়ে ২৪নং ওয়ার্ড ও সন্ধ্যা ৭টায় মহানগর বিএনপি কার্যালয়ে ২১নং ওয়ার্ড বিএনপি’র কর্মীসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রীলঙ্কার পথে হাঁটছে বাংলাদেশ উলে­খ করে তিনি আরো বলেন, সরকার শতভাগ বিদ্যুতায়নের বয়ান দিলেও এখন আর বিদ্যুৎ যায় না-মাঝে মধ্যে আসে। ওয়ার্ড কমিটি পুনঃগঠনের ক্ষেত্রে সঠিক নেতৃত্বকে মূল্যায়ন করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহŸান জানিয়েছেন।

কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন, বিশেষ বক্তা ছিলেন সিনিয়র যুগ্ম-আহবায়ক তারিকুল ইসলাম জহির। যুগ্ম-আহবায়ক শেখ সাদী’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, মহানগর বিএনপি’র যুগ্ম-আহŸায়ক কাজী মাহমুদ আলী, যুগ্ম-আহŸায়ক আজিজুল হাসান দুলু, যুগ্ম আহŸায়ক শের আলম সান্টু, যুগ্ম-আহŸায়ক বদরুল আনাম খান, যুগ্ম-আহŸায়ক মাহাবুব হাসান পিয়ারু, যুগ্ম-আহŸায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, যুগ্ম-আহŸায়ক একরামুল হক হেলাল, যুগ্ম-আহŸায়ক হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, মহানগর বিএনপি’র সদস্য আঃ রাজ্জাক, তানভিরুল আজম, কে এম হুমায়ুন কবির, নাজির উদ্দিন নান্নু, আফসার উদ্দিন মাস্টার, সদস্য মোল­া ফরিদ আহমেদ, নাজমুল হুদা চৌধুরী সাগর, তারিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, আজিজা খানম এলিজা, মাসুদ খান বাদল, শামীম কবির. আরিফা আশরাফী চুমকি, কাওসারী জাহান মঞ্জু, কাকলী খান, নাছরিন খান, মিনা, মমতাজ প্রমুখ।

কর্মী সভায় ২১নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন সফলের লক্ষে মোল­া ফরিদ আহমেদকে আহবায়ক করে এবং মোঃ আলতাফ হোসেন খান, রফিকুল ইসলাম, আখতার হোসেন বিপু, জাহাঙ্গীর আলম, আলতাফ হোসেন, নুরুল ইসলাম মোল­া যুগ্ম-আহবায়ক ও নাজমুল হুদা চৌধুরী সাগর, শফিকুল ইসলাম শফি, নাজির উদ্দিন আহমেদ নান্নু, শেক আলী আক্কাস, শেখ আবু সাঈদ, মিয়া মোস্তাফিজুর রহমান, রফিকুল ইসলাম মামা, আব্দুল জলিল ব্যাপারী, দেলোয়ার হোসেন আকনকে সদস্য করে ৩১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি এবং ২৪নং ওয়ার্ডে আব্দুর রাজ্জাককে আহবায়ক, যুগ্ম-আহবায়ক যথাক্রমে শেখ আরশাদ আলী, মনিরুজ্জামান মনি, জি এম মঈন উদ্দিন, ডাঃ আব্দুস সালাম, হাসান আল মামুন বাপ্পি, আসাদুজ্জামান লিটন, আকবর হোসেন, রেজাউল আমিন সাবু ও সদস্য এড. তৌহিদুর চৌধুরী তুষার, এড. মফিজুর রহমানসহ ৩১ সদস্যে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।



সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com