• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

৩১শে মে ‘নজরুল কনসার্ট’

প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫ ৮:২০
আপডেট: সোমবার, ২৬ মে, ২০২৫ ৮:২০

৩১শে মে ‘নজরুল কনসার্ট’

৩১শে মে ‘নজরুল কনসার্ট’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘নজরুল কনসার্ট- ২০২৫’। ৩১শে মে বিকাল ৫টায় মানিক মিয়া এভিনিউতে শুরু হবে এই আয়োজন, চলবে রাত পর্যন্ত। অংশ নিচ্ছে দেশের শীর্ষ ১০ ব্যান্ড। ব্যান্ডগুলো হলো- সোলস্‌, আর্ক, ওয়ারফেজ, দলছুট, শিরোনামহীন, ডিফরেন্ট টাচ, ব্ল্যাক, মিজান অ্যান্ড ব্রাদার্স, রেবেল ও এফ মাইনর। তারা পরিবেশন করবে নজরুলের কালজয়ী উদ্দীপনামূলক গান। থাকবে কবিতার আবৃত্তিও। একইদিন প্রকাশিত হবে ব্যান্ডগুলোর গাওয়া গান নিয়ে বিশেষ অ্যালবাম। এতে থাকছে- ‘কারার ঐ লৌহ কপাট’, ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’সহ নজরুলের ১০টি গান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠানটির আয়োজন করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। গানগুলোর সুর ও বাণী অক্ষুণ্ন রাখতে কাজ করেছেন নজরুল সংগীত পণ্ডিত ইয়াকুব আলী খান। শ্রোতারা গানগুলো শুনতে পারবেন ইনস্টিটিউটের ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে। দর্শকরা কনসার্টটি উপভোগ করতে পারবেন বিনামূল্যে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com