• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

৮২ সেকেন্ডের টিজারে চমকে দিলেন রাজ-ফারিণ-মোশাররফ করিম

প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫ ৯:২৫
আপডেট: সোমবার, ২৬ মে, ২০২৫ ৯:২৫

৮২ সেকেন্ডের টিজারে চমকে দিলেন রাজ-ফারিণ-মোশাররফ করিম

৮২ সেকেন্ডের টিজারে চমকে দিলেন রাজ-ফারিণ-মোশাররফ করিম

নির্মাতা সঞ্জয় সমদ্দার পরিচালিত অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘ইনসাফ’। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সিনেমার ৮২ সেকেন্ডের টিজারের একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে উঠে এসেছে প্রেম-ভালোবাসা, প্রতিশোধে ও ইনসাফের গল্প।

শেয়ার করা ভিডিওতে যেন ঝড় তুলেছে শরীফুল রাজ। নিজেকে ভেঙেচুরে নতুন করে আবিস্কার করেছেন। এক সময়ের ত্রাশ ডন ইউসুফ হয়ত আবার ফিরে এসেছে আজব ক্যারেক্টার খুন করার পরে দুধ দিয়ে গোসল করে। ইউসুফের চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ আর তার বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন তাসনিয়া ফারিণ।

কুখ্যাত খুনি ইউসুফকে কুড়াল হাতে মানুষকে হত্যা করতে দেখা যায়। হাতে কুড়াল মুখে জলন্ত সিগারেট আর চোখে মুখে প্রতিশোধের নেশা। ইউসুফ কোনো সাধারণ মান্তান নয়। এদিকে ফারিনের এক ঝলক দেখা যায়, যখন জঙ্গলের মাঝে কুড়াল হাতে খুন করছিল আর ফিনকি দিয়ে রক্ত গিয়ে পড়ে ফারিনের মুখে।সবমিলিয়ে ভিন্ন এক গল্পে তৈরি হয়েছে ‘ইনসাফ’। টিজারের শেষে চমকে দিয়েছেন মোশাররফ করিম। মেডিকেলের মাঝে ভয়ঙ্কর রূপে চোখে চশমা হাতে শর্টগান তিনি বলেন, ‘আমি অমানুষ মারি মানুষ মারি না।’ শেয়ার করা ভিডিওর কমেন্ট বক্সে সিনেমাপ্রেমীরা বেশ প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘দাদা অভিনন্দন জানাই। ইনসাফ সিনেমা, আপনার এবং ইনসাফ সিনেমা টিমের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল।’ আরেকজনের কথায়, ‘ও ভাইরে ভাই এটা কি বানালেন আপনি পুরাই জোশ।

প্রসঙ্গত, আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ইনসাফ’। বাংলাদেশে প্রথম হলেও ইনসাফ সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় সিনেমা। এর আগে জিৎকে নিয়ে টালিউডে ‘মানুষ’ নামের সিনেমা বানিয়েছিলেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com