• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নেতাদের মামলা প্রত্যাহার দাবিতে ময়মনসিংহে ছাত্রদলের বিক্ষোভ!

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২ ১২:৪৭
আপডেট: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২ ১২:৪৭

নেতাদের মামলা প্রত্যাহার দাবিতে ময়মনসিংহে ছাত্রদলের বিক্ষোভ!

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি-সম্পাদকের নামে দায়ের করা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেল ৫টায় নগরীর র‌্যালী মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পাটগুদাম ব্রীজ মোড়ে গিয়ে শেষ হয়।

এবিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেয় ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক রাকিবুল হাসান সুরুজ। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করে।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভকারিরা সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারন সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল’সহ দলের সকল নেতাদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।