• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

আমিনুলের কাউন্সিলর অনুমোদন দিলো বিসিবি, বিকেলে বোর্ড সভা

প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫ ১:৪২
আপডেট: শুক্রবার, ৩০ মে, ২০২৫ ১:৪২

আমিনুলের কাউন্সিলর অনুমোদন দিলো বিসিবি, বিকেলে বোর্ড সভা

আমিনুলের কাউন্সিলর অনুমোদন দিলো বিসিবি, বিকেলে বোর্ড সভা

আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) লেগেছে পরিবর্তনের হাওয়া। বৃহস্পতিবার (২৯ মে) ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দেয় ৮ বিসিবি পরিচালক। এরপর ফারুকের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

একইসঙ্গে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দিয়েছে এনএসসি। যার অনুমোদন দিয়েছে বিসিবি। একাধিক বিসিবির পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (৩০ মে) বিকালে বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সেখানে আমিনুলকে সভাপতি নির্বাচিত করা হতে পারে। তার আগে আমিনুলকে এনএসসি মনোনীত বোর্ড পরিচালক ঘোষণা করা হবে।

গতকাল ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে ক্রীড়া পরিষদ। এতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ হারান সাবেক নেই টাইগার অধিনায়ক। এর আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেন ফারুক। এ সময় ক্রীড়া উপদেষ্টা ফারুককে জানান, সরকার আর বিসিবি সভাপতি পদে তাকে রাখতে চাচ্ছে না। বিষয়টি নিয়ে ভাবার জন্য দুই-একদিন সময় নিয়েছিলেন ফারুক।

তবে পদত্যাগ না করার সিদ্ধান্ত নেন ফারুক। তিনি বলেছিলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করবো না। আমাকে বলা হয়েছে, সরকার নাকি আমাকে আর বিসিবি সভাপতি হিসেবে রাখতে চাচ্ছে না। কিন্তু কেন রাখতে চাচ্ছে না সেটার কোনো কারণ তারা আমাকে বলেনি। বিনা কারণে তো আমি পদত্যাগ করতে পারি না।’

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের পর থেকে বিসিবিতে আসে নতুন নেতৃত্ব। ফারুক এনএসসির কাউন্সিলর হিসেবে বিসিবির পরিচালক হন। এরপর ২১ আগস্ট পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন। তবে মাত্র ১০ মাসের মধ্যেই পদ হারালেন ফারুক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com