• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে ইশরাকের বিক্ষোভ মিছিল

প্রকাশ: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ ৬:০৭
আপডেট: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ ৬:০৭

96303

আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে ইশরাকের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা দক্ষিণের ওয়ারী থানা বিএনপির ২০ নেতাকর্মীর মুক্তির দাবি ও পুলিশি হয়রানির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

শুক্রবার (২৯ জুলাই) দুপুরে ঢাকার বংশাল জিন্দাবাহার জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের নিয়ে মিছিলে নামেন তিনি। মিছিলে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি নয়াবাজার, রায় সাহেব বাজার মোড় প্রদক্ষিণ শেষে রথখোলা চত্বরে গিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে ইশরাক হোসেন বলেন, সরকার আন্দোলনের ভয়ে পুলিশ দিয়ে বিএনপির নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে। বর্তমান সরকার তাদের আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ঢাকাসহ সারাদেশকে একটি ভয়াল রাজ্যে পরিণত করেছে। এ অবস্থায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় সর্বাবস্থায় নেতাকর্মীদের পাশে থাকার ঘোষণা দিয়ে আন্দোলন সংগ্রামে সবার আগে বুক পেতে দেওয়ারও অঙ্গীকার করেন তিনি।

দেশজুড়ে বিদ্যুৎ-গ্যাস ও রিজার্ভ সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার চরম সংকটে আছে, এখন দেশকেও চরম সংকটের দিকে নিয়ে যাচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com