• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নারায়ণগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫ ২:৪৩
আপডেট: সোমবার, ১৬ জুন, ২০২৫ ২:৪৩

965896 9

নারায়ণগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ শহরের প্রান কেন্দ্র চাষাঢ়ায় বঙ্গবন্ধু সড়ক থেকে অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ জুন) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের অপর পাশে অবস্থিত পেট্রোল পাম্প থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
এসময় লাশের গায়ে বেশ কিছু ক্ষতের চিহ্ন দেখা গেছে। লাশটির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
এর আগে ভোরে সড়কে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, আমরা চাষাঢ়া এলাকা থেকে একটি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছি। লাশটির পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। পরিচয় শনাক্ত করে লাশটিকে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com