• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জনগণের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের দায়বদ্ধতা নেই: জাহিদ হোসেন

প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫ ৯:৩৮
আপডেট: সোমবার, ১৬ জুন, ২০২৫ ৯:৩৮

 

ছবি: প্রতিননিধি
জনতার আওয়াজ ডেস্ক
জনগণের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের দায়বদ্ধতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (১৬ জুন) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, মতপ্রকাশের স্বাধীনতা হলো গণতন্ত্র বিকাশের অন্যতম একটি উপাদান। এখন আপনারা (বিএফইউজে-ডিইউজে) যদি মতপ্রকাশের স্বাধীনতা চান, তাহলে উপদেষ্টার সঙ্গে কথা না বলে সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলুন। তবে সরি টু সে, অন্তর্বর্তীকালীন সরকারের একটি দায়বদ্ধতা রয়েছে, কিন্তু জনগণের প্রতি সে দায়বদ্ধতা নেই।

তিনি বলেন, আমি আজকের দিন (সংবাদপত্রের কালো দিবস) নিয়ে ঘাটছিলাম, যে কয়টা পত্রিকা এ বিষয়ে লিখেছে। দুঃখজনক বিষয় হলো, অল্প কয়েকটি পত্রিকা ছাড়া কেউ এ বিষয়ে লেখেনি। অথচ একটি পত্রিকার সব বিষয় নিয়েই কথা বলা উচিত। ভালো হলে ভালো বলবে, খারাপ হলে খারাপ বলবে। তবে পত্রিকার পাশাপাশি সরকারেরও দায়িত্ব ছিল এ দিনের বিষয়ে উদ্যোগ নেওয়া। তথ্য মন্ত্রণালয়, প্রেস কাউন্সিল চাইলে প্রোগ্রাম করতে পারত।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কোনো পরিস্থিতিতে মানুষের পাশে ছিল। আজকের দিন নিয়ে কয়টা রাজনৈতিক দল বিবৃতি দিয়েছে? অথচ তারেক রহমান সবার আগে বিবৃতি দিয়েছেন। অথচ এমনটাই বা কেন হবে? ১৬ জুন নিয়ে কেন রাজনৈতিক দলের বক্তব্য থাকবে না?

তিনি আরও বলেন, একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব হবে কথা বলা। হ্যাঁ, এতে হুমকি আসে, চ্যানেল বন্ধও করে দেওয়া হয়েছে, অনেকে চাকরিচ্যুত হয়েছেন, জেল খেটেছেন। কিন্তু তাতে কি আপনারা হারিয়ে গেছেন? সুতরাং সাংবাদিকরা যখন মানুষের সঙ্গে থাকবেন, ক্ষণিকের জন্য তারা হারিয়ে গেলেও মানুষ তাদের সবসময় মনে রাখবে। আজকের দিনের প্রতিশ্রুতি এটাই হোক— সর্বদা সত্যের পক্ষে কথা বলতে হবে।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম