• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ভোলায় ডাকাত দলের সক্রিয় এক সদস্য আটক

প্রকাশ: শনিবার, ৩০ জুলাই, ২০২২ ৪:৩৫
আপডেট: শনিবার, ৩০ জুলাই, ২০২২ ৪:৩৫

ভোলায় ডাকাত দলের সক্রিয় এক সদস্য আটক

ভোলা প্রতিনিধি॥
ভোলার লালমোহনে তাজউদ্দিন ওরফে তাজু (৪২) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত তাজউদ্দিন ওরফে তাজু উপজেলার লালমোহন ইউনিয়নের দেওয়ান কান্দি গ্রামের মৃত সৈয়দ আহম্মদের ছেলে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য তাজউদ্দিন ওরফে তাজুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে লালমোহন ও চরফ্যাশন থানায় চুরি-ডাকাতিসহ ৮ টি মামলা রয়েছে। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com