• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফজলে নূর তাপসের আরেক সহযোগী গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ৭:২৪
আপডেট: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ৭:২৪

9655552

ফজলে নূর তাপসের আরেক সহযোগী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের আরেকজন সহযোগীকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার নাম মো. খোরশেদ আলম (৪৮)।

মঙ্গলবার (১৭ জুন) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার দিনগত রাত ১২টা ৫ মিনিটের দিকে রাজধানীর শুক্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

এর আগে, গত ১৫ মে একই মামলায় সাবেক মেয়র তাপসের আরেক ঘনিষ্ঠ প্রতিনিধি এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছিল সিআইডি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি জিগাতলা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আব্দুল্লাহ সিদ্দিক নামে এক আন্দোলনকারী নিহত হন। এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়, যার তদন্ত করছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ।

বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান আরো জানান, সিআইডির তদন্তে উঠে আসে, খোরশেদ আলম ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলায় নেতৃত্ব দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছাত্র-জনতার ওপর হামলার বিষয়টি স্বীকার করেছেন। খোরশেদ আলম সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত এবং আন্দোলন দমন কার্যক্রমে সক্রিয় ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com