• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মিডিয়া

বরাদ্দ তহবিলের টাকা কথা বলা শুরু করেছে, সাধু সাবধান

প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫ ৪:২৭
আপডেট: বুধবার, ১৮ জুন, ২০২৫ ৪:২৭

বরাদ্দ তহবিলের টাকা কথা বলা শুরু করেছে, সাধু সাবধান

ফ্যাসিবাদবিরোধী অভ্যুত্থানের বিরুদ্ধে মিথ্যাচার-অপপ্রচারে ঝাঁপিয়ে পড়েছে ফ্যাসিবাদী প্রোপাগান্ডাবিদরা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন সাবেক এই প্রেস সচিব।

মারুফ কামাল খান পোস্টে লেখেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগ আজ (সোমবার) ভোরে শাহবাগে ঝটিকা মিছিল করে বোমা ফাটিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ককটেল ছোঁড়া হয়েছে, সচিবালয়ের ভেতরে ফের কর্মচারী বিক্ষোভ শুরু করা হয়েছে।’

তিনি আরও লেখেন, ‘সোশ্যাল মিডিয়ায় ফ্যাসিবাদের পক্ষে এবং ফ্যাসিবাদবিরোধী অভ্যুত্থানের বিরুদ্ধে মিথ্যাচার-অপপ্রচারে ঝাঁপিয়ে পড়েছে ফ্যাসিবাদী প্রোপাগান্ডাবিদেরা।


পূর্বের এক স্ট্যাটাসের কথা তুলে ধরে মারুফ কামাল খান বলেন, ‘বলেছিলাম, নাশকতা ও অপপ্রচার জোরালো করতে বিরাট অংকের তহবিল বরাদ্দ হয়েছে। বিলানো সেই টাকা কথা বলতে শুরু করেছে। অতএব, সাধু সাবধান।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com