• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

উন্নয়নের নামে সরকারের লোকেরা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে : সেলিমা রহমান

প্রকাশ: শনিবার, ৩০ জুলাই, ২০২২ ৮:৩২
আপডেট: শনিবার, ৩০ জুলাই, ২০২২ ৮:৩২

উন্নয়নের নামে সরকারের লোকেরা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে : সেলিমা রহমান

স্টাফ করেসপডেন্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, সরকার কিছুদিন আগেই হাজার হাজার কোটি টাকা খরচ করে অনুষ্ঠান করে বলেছিল- বাংলাদেশ থেকে লোডশেডিংকে বের করে দিয়েছে, লোডশেডিংকে জাদুঘরে পাঠিয়েছে। অথচ এখন দেশে লোডশেডিং হচ্ছে। উন্নয়নের নামে সরকারের লোকেরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।

আজ শনিবার (৩০ জুলাই) দুপুরে বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে মহানগর বিএনপির উদ্যোগে ময়মনসিংহ নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ের পাশে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার বিনা ভোটের সরকার হয়ে পনের বছর ধরে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। সরকার জনগনের উপর শোষণনীতি প্রয়োগ করছে। ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার বিএনপির নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। সরকার এখন আর জনগণের পাশে নেই। বিএনপি সবসময় জনগনের পাশে ছিলো, আগামীতেও থাকবে। বিএনপি সবসময় জনগনের স্বার্থে আন্দোলন সংগ্রাম করে।

এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, ওয়ারেস আলী মামুন।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, একেএম মাহাবুবুল আলম, এমএ হান্নান খান, শামীম আজাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

এর আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে বিক্ষোভ মিছিল সমাবেশস্থলে এসে যোগদান করে। এতে সমাবেশস্থল এলাকায় বিপুল সংখ‍্যাক নেতাকর্মী ও সমর্থকদের সমাগম ঘটে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com