• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ডা. জুবাইদা’র জন্মবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের কর্মসূচি পালন

প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫ ৯:২৪
আপডেট: বুধবার, ১৮ জুন, ২০২৫ ৯:২৪

966665890

ডা. জুবাইদা’র জন্মবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের কর্মসূচি পালন

ছবি: সংগৃহীত
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, সিলেটের কৃতি সন্তান ও সুনামধন্য চিকিৎসক ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৮ জুন) বেলা সাড়ে ১২টায় সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মধুশহীদ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাজার প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, আজকের এই দিনটি কেবল জন্মদিন নয়, এটি একজন দেশপ্রেমিক, মানবিক ও পরিবেশবান্ধব ব্যক্তিত্ব ডা. জুবাইদা রহমানের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক। দেশের বর্তমান রাজনৈতিক সংকটে তিনি তার প্রজ্ঞা ও নীতিশীল অবস্থানের মাধ্যমে যুবসমাজের জন্য এক প্রেরণার উৎস। তার জন্মদিনে বৃক্ষরোপণ করে আমরা পরিবেশ রক্ষার পাশাপাশি একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ হচ্ছি।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার, গণতন্ত্র ও পরিবেশের সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। যুবদল তার ধারাবাহিকতায় তরুণ সমাজকে সচেতন ও দায়িত্বশীল করে তুলতে বিভিন্ন সমাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেন, ডা. জুবাইদা রহমান শুধু তারেক রহমানের সহধর্মিণী নন, তিনি নিজ গুণে দেশের একজন সুনামধন্য চিকিৎসক ও আদর্শ নারী। তার জন্মদিনে আমরা যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি, তা কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সচেতন বার্তা। পরিবেশ বিপর্যয়ের এই সময় আমাদের দায়িত্ব নিতে হবে, আর যুবসমাজকে সেই পথেই এগিয়ে নিতে চায় যুবদল।

তিনি আরও বলেন, যুবদল শুধু রাজনৈতিক নয়, সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রেখে চলেছে। এই কর্মসূচি তারই একটি প্রমাণ।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, মহানগর যুবদলের সহ সভাপতি ময়নুল ইসলাম, সোহেল মাহমুদ, জেলা যুবদলের সহ সভাপতি লায়েক আহমদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, মো. মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, বাবলু মিয়া, জাহিদ হাসান, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, মোহাম্মাদ হেলিম খাঁন মাসুদ, মহানগর যুবদলের সহ সাধারণ মকসুদুল করিম ইমন, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আবু সাঈদ শাহীন, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন আহমদ, মো. হোসেনুর রহমান রিজভী, মহানগর যুবদলের দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো. রেদওয়ান আহমদ, মহানগর যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো: রোমান আহমদ রাজাংলাদেশ, মহানগর যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক রুমন আহমদ, মহানগর যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. মিনার আহমদ, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এড. মো. কামরুল আমিন, জেলা যুবদলের সহ আইন বিষয়ক সম্পাদক এড. মো. বদরুল আলম শিপন, জেলা সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক সোয়েব আহমদ চৌধুরী শুভ, মো. হাসমত আলী লিমন, মহানগর যুবদলের সহ তথ্য যোগাযোগ বিষয়ক সম্পাদক সিরাজ উদ্দিন সানাজ, জেলা যুবদলের সহ কৃষি বিষয়ক সম্পাদক মোঃ জুনেদ মিয়া, জেলা যুবদলের সদস্য আব্দুল জলিল সামায়ন, মহানগর যুবদল নেতা আশিকু নুর, মো. শাহজাহান মিয়া, আফ্রিদী আহমদ, আরমান আলী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com