• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

খালেদা জিয়ার চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে : ডা. জাহিদ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ ২:৩২
আপডেট: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ ২:৩২

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, মেডিকেল বোর্ডের পরামর্শে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সে অনুযায়ী চিকিৎসাও শুরু হয়েছে।

বুধবার (১৮ জুন) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার বাসার সামনে সাংবাদিকদের এ তথ্য জানান।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শে বেগম খালেদা জিয়ার কিছু রুটিন চেকআপ করার জন্য নিয়ে যাওয়া হয়।

স্বাস্থ্য পরীক্ষা করার পরে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে এবং হাসপাতাল থেকেই চিকিৎসা দেওয়া শুরু হয়েছে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সেই চিকিৎসা বাসায় চলবে। বেগম জিয়ার শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল। বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
এর আগে সন্ধ্যায় ৬টা ৫০ মিনিটে খালেদা জিয়া তার ভাড়া বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। পরে স্বাস্থ্য পরীক্ষা শেষে রাত ১২টার দিকে বাসায় পৌঁছান।

প্রসঙ্গত, লন্ডনে চার মাস উ্ন্নত চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া।

ঢাকায় আসার পর ‘ফিরোজা’য় এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে একটি মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা সেবা দিচ্ছেন।

লন্ডনে ‘লন্ডন ক্লিনিকে বিশেষ চিকিৎসকদের তত্ত্বাবধায়নে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা হয়। লন্ডন যাওয়ার আগে সর্বশেষ ১২ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে গিয়ে ছিলেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম