ছবি: সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
গল টেস্টের তৃতীয় দিনের শুরুতেই অলআউট হয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ৪৯৫ রান করতে পেরেছে টাইগাররা। আগের দিন ১৫১ ওভারে ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ।
গতকাল বিকেলের ব্যাটিং ধসটা পূর্ণতা পেল সকালের তৃতীয় ওভারে এসেই। নাহিদ রানাকে প্যাভিলিয়নে ফিরিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন আসিথা ফার্নান্দো।
বাংলাদেশ তৃতীয় দিনের সকালে যোগ করলো মোটে ১১ রান। কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে ফেরেন ৮ বলে শূন্য রান করা নাহিদ রানা। এর মধ্য দিয়ে শেষ উইকেটটি হারিয়ে দলীয় ৪৯৫ রানেই শেষ হলো বাংলাদেশের ১ম ইনিংস। হাসান মাহমুদ অপরাজিত ছিলেন ৭ রানে।
বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ১৬৩ রান করেছেন মুশফিকুর রহিম। ৩৫০ বলে ৯ চারের মারে এ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৭৯ বলে ১৪৮ রান করেছেন অধিনায়ক শান্ত। এছাড়া লিটন দাস ৯০, মুমিনুল হক ২৯ রান করেন।
বোলিংয়ে লঙ্কানদের হয়ে আসিথা ফার্নান্দো নিয়েছেন ৪ উইকেট। এছাড়া মিলান রাথানায়েকে ও থারিন্দু রাথানায়েকে তিনটি করে উইকেট নিয়েছেন।












