• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপি সততার দিক দিয়ে এক নম্বর : আব্দুস সালাম

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ ৯:৫৮
আপডেট: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ ৯:৫৮

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
নওগাঁয় বিএনপির এক সভার বক্তব্য রাখেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম বলেন, ‘মানুষ মনে করে বিএনপি অসৎ। কিন্তু বিএনপি কখনো অন্যায় করবে না, অন্যায়কে প্রশ্রয় দেয় না। বিএনপি সততার দিক দিয়ে এক নম্বর। বিএনপি সততা দিয়ে মানুষের মন জয় করবে।’

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে নওগাঁর বদলগাছি উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগের জেলা, মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বিচারের নামে, সংস্কারের নামে বছরের পর বছর পার করে দেওয়া যাবে না। ওই যে হাসিনা মাঝেমধ্যে বলে টুপ করে আইসা পড়বে। সে নাকি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ কারণেই বলি ড. ইউনূস আপনাকে এ ষড়যন্ত্রকে থামাতে হবে। আমরাও বিচার চাই। আর নির্বাচিত সরকার এবং নির্বাচন ছাড়া এর কোনো বিকল্প নেই। সেই কারণেই আমরা নির্বাচন চাই।’

আব্দুস সালাম হলরুমে উপস্থিত সব নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘সবার জবাবদিহিতা থাকতে হবে, হাসিনার এমন কিছু ছিল না তাই স্বৈরাচার হয়ে গেছে। অতএব আপনি জেলার শীর্ষ পর্যায়ের নেতা হলেও আপনার জবাবদিহিতা থাকতে হবে। কোনো অন্যায় অনিয়মের কাজ করে তারেক জিয়ার দলে পার পাওয়া যাবে না। বিএনপি কোনো অন্যায়কারীকে দলে স্থানে দেবে না।’

তিনি বলেন, ‘এখন অন্যরা চুরি করতেছে। আমাদের দুই একটা ছিটেফোঁটা থাকতে পারে। কিন্তু সেটার জন্য তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। যদি এখনও কেউ থেকে থাকে, তাহলে তাদেরকে সাইট লাইনে চলে যাওয়ার জন্য বলে দেবেন। তারা যেন লিডারশিপের ধারে কাছে না আসে। আর সেই জন্য তারেক রহমানের টেলিফোন অনেকের জন্য বন্ধ হয়ে গেছে। অনেকের টেলিফোন তিনি ধরেন না। কাদের সাড়া দেয় না বুঝে নিয়েন। কাজেই বুঝতে হবে এটাই হলো তারেক রহমান যে আগামীতে রাষ্ট্রের দায়িত্বে আসবে।’

তিনি আরও বলেন, ‘তরেক রহমানকে শুধু প্রধানমন্ত্রী করার জন্য নয়, দেশের সব ষড়যন্ত্র রুখে দিতে তাকে দরকার। দেশ চালাতে হলে খালেদা জিয়া, তারেক রহমানের মতো নেতা দরকার। আর তারেক রহমান আগামীতে রাজনৈতিক কর্মী হিসেবে ক্ষমতায় আসবে। কর্মী হিসেবে ক্ষমতা গ্রহণ করে দেশ চালাবেন।’

এজন্য সব নেতাকর্মীকে মানুষের মন জয় করার আহ্বান জানান তিনি।

সভায় রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফখরুল ইসলাম রবিনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দনের সঞ্চালনায় জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশসহ রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সিনিয়র নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম