• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

ফুলের তোড়া দিয়ে প্রাক্তন স্বামীকে শেষ বিদায় জানালেন কারিশমা

প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫ ২:১১
আপডেট: শুক্রবার, ২০ জুন, ২০২৫ ২:১১

ফুলের তোড়া দিয়ে প্রাক্তন স্বামীকে শেষ বিদায় জানালেন কারিশমা

ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী শিল্পপতি সঞ্জয় কাপুর গত ১২ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে লন্ডনে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। প্রাক্তন স্বামীর শেষকৃত্যে ফুলের তোড়া দিয়ে তাকে শেষ বিদায় জানিয়েছেন।

তাদের দুই সন্তান সামাইরা এবং কিয়ানও এ সময় উপস্থিত ছিল। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি পাপারাজ্জিদের ভিডিওতে দেখা গেছে, সাদা পোশাকে কারিশমা তার প্রাক্তন স্বামীকে শেষকৃত্যে পুষ্পস্তবক অর্পণ করছেন।

পাশে কারিশমা ও সঞ্জয়ের দুই সন্তান সামাইরা এবং কিয়ানকে দেখা যায়। সঞ্জয় কাপুরের শেষকৃত্যে বেশ কয়েকজন শুভাকাঙ্ক্ষী এবং পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। নয়াদিল্লির লোধি রোড শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

সঞ্জয়ের শেষকৃত্যে যোগ দিতে মুম্বাই থেকে দিল্লি যাওয়ার পথে বৃহস্পতিবার কারিশমাকে তার সন্তানদের সঙ্গে মুম্বাইয়ের বেসরকারি বিমানবন্দরে দেখা যায়। এর কয়েক ঘণ্টা পর কারিশমার বোন অভিনেত্রী কারিনা কাপুরকেও তার স্বামী সাইফ আলি খানের সঙ্গে বিমানবন্দরে দেখা গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, সঞ্জয় কাপুর লন্ডনে একটি পোলো ম্যাচের সময় হৃদরোগে আক্রান্ত হন। মৌমাছির হুল ফোটানোর সঙ্গে জড়িত একটি অদ্ভুত দুর্ঘটনার কারণে হার্ট অ্যাটাক হয়েছিল বলেও দাবি করা হয়েছিল যদিও মৃত্যুর কারণ সম্পর্কে সরকারিভাবে এখনো কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, ২০০৩ সালে অভিনেত্রী কারিশমা কাপুরকে বিয়ে করেন সঞ্জয় কাপুর। এই দম্পতির সামাইরা (১৯) ও কিয়ান (১৩) নামে দুই সন্তান রয়েছে। ২০১৪ সালে কারিশমা এবং সঞ্জয় পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন, যা ২০১৬ সালে চূড়ান্ত হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com