• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

এনসিপির ৬ষ্ঠ সাধারণ সভা : আসতে পারে গুরুত্বপূর্ণ ঘোষণা

প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫ ১০:০০
আপডেট: শুক্রবার, ২০ জুন, ২০২৫ ১০:০০

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
দেশের চলমান বিভিন্ন ইস্যু নিয়ে ৬ষ্ঠ সাধারণ সভায় বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। বৈঠক থেকে দলের বিভিন্ন ইস্যুতে ঘোষণা আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের।

শুক্রবার (২০ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা বৈঠকে অংশ নিয়েছেন।

এনসিপি সূত্রে জানা যায়, বৈঠকে রাজনৈতিক দল হিসেবে এনসিপির নিবন্ধন, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ, আওয়ামী লীগের বিচার, সংস্কার প্রক্রিয়াসহ চলমান ইস্যু নিয়ে আলোচনা হবে। এছাড়া সাম্প্রতিক সময়ে এনসিপির এক নেতার কলরেকর্ড ফাঁসের ঘটনায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্নের বিষয় নিয়েও আলোচনা হবে। বৈঠক থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম