• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খিলক্ষেতে বিএনপি নেতা জাহাঙ্গীরের লিফলেট বিতরণ

প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫ ১২:২২
আপডেট: রবিবার, ২২ জুন, ২০২৫ ১২:২২

960002

খিলক্ষেতে বিএনপি নেতা জাহাঙ্গীরের লিফলেট বিতরণ

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা-১৮ আসনের অন্তর্গত খিলক্ষেতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন দলটির ঢাকা উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর। এসময় তিনি বলেন, বিএনপি একটি বৈষম্যহীন ও সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে বলেও জানান তিনি।

শনিবার (২১ জুন) সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন মহল্লায় সাধারণ মানুষ, দোকানদার, পথচারী, রিকশাচালকদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সালাম পৌঁছে দিয়ে হাতে লিফলেট তুলে দেন এবং কুশল বিনিময় করেন। পাশাপাশি ধানের শীষ সংবলিত লিফলেটও তুলে দেন তিনি।

লিফলেট বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক এস এম ফজলুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন মো. সোহরাব খান স্বপন, যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবু, সাবেক যুগ্ম সম্পাদক আকতার হোসেন, খিলক্ষেত থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূরুল হুদা মুরাদ, খিলক্ষেত থানা ছাত্রদলের সভাপতি তামিম হোসেন শিথিল। এ ছাড়া খিলক্ষেত থানা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল মালেক, ১৭নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল্লাহ হাবিব, সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ মজনু, ৪৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার হোসেন মোল্লা, ৪৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হক, খিলক্ষেত থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজনসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

২০২০ সালে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এস এম জাহাঙ্গীর হোসেন। তিনিসহ দেশের বিভিন্ন স্থানে সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীরা নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com