• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এক সপ্তাহের মধ্যে শায়েস্তাবাদের ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে: রহমাতুল্লাহ

প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫ ৯:৫০
আপডেট: রবিবার, ২২ জুন, ২০২৫ ৯:৫০

9854896

এক সপ্তাহের মধ্যে শায়েস্তাবাদের ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে: রহমাতুল্লাহ

ছবি: প্রতিনিধি
জনতার আওয়াজ ডেস্ক
এক সপ্তাহের মধ্যে শায়েস্তাবাদের ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

শনিবার (২১ জুন) বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে ভাঙনকবলিত বিভিন্ন এলাকা (কামারপাড়া, চুরামন, আটহাজার, হবিনগর ও চরআইচা) স্বচক্ষে দেখার জন্য সেখানে গেলে ভাঙনকবলিত বিভিন্ন স্পটে শত শত মানুষের আহাজারি ও স্কুল, মাদ্রাসা, মসজিদ, হাসপাতাল পরিদর্শন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে জনগণের একাধিক মানববন্ধনে সংহতি প্রকাশ করে এ কথা বলেন তিনি।

এ সময় রহমাতুল্লাহ বলেন, জনগণের নির্বাচিত সরকার না থাকলে তাৎক্ষণিকভাবে কোনো সমস্যার সমাধান হয় না। দীর্ঘদিন অনির্বাচিত সরকার দেশজুড়ে লুটপাট ও দুর্নীতির মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। যার কারণে উন্নয়নের ছোঁয়া লাগেনি ভাঙনকবলিত এলাকাগুলোতে। এতে অসহায় মানুষের বসতভিটা এখন বিলীনের পথে।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে শায়েস্তাবাদ এলাকার ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ না করলে শত শত মানুষের ঘরবাড়ি, এলাকার স্কুল, মাদ্রাসা বিলীন হয়ে যাবে। এজন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, পানি সম্পদ সচিব, বরিশাল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন কেন্দ্রীয় বিএনপির শীর্ষ এ নেতা। একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে নদীভাঙনকবলিত এসব এলাকা পরিদর্শন ও অস্থায়ীভাবে হলেও সমাধানে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আহ্বান জানান তিনি।

রহমাতুল্লাহ বলেন, এসব সমস্যা স্থায়ীভাবে সমাধানে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। নিরপেক্ষ ভোটের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে শায়েস্তাবাদ এলাকার নদীভাঙন স্থায়ীভাবে সমাধান করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে সরকার গঠন করতে পারলে বরিশাল সদর উপজেলার যেকোনো সমস্যা সমাধানের জন্য অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

পরিদর্শন ও অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদ, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদ, ইউনিয়ন বিএনপির সদস্য কলম সরদার, বিএনপি নেতা মনির খান, ফারুক হাওলাদার, নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, সদস্য আশিক ইসলাম মুন্না, ইলিয়াস আহমেদ, জেলা ওলামাদলের নেতা মাওলানা মাসুম বিল্লাহ, বিএম কলেজ ছাত্রদল নেতা আকবর মুবীন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো. নাসির হোসাইন, রিয়াজ মৃধা, আলামিন, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শিপন হাওলাদার, সহ-সভাপতি মইনুল হাসান সিফাত প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com