• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সোনারগাঁয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ

প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫ ২:০১
আপডেট: সোমবার, ২৩ জুন, ২০২৫ ২:০১

96555289 1

সোনারগাঁয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ

ছবি: সংগৃহীত

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লিফলেট বিতরণ করেছে দলটির নেতারা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় গণসংযোগের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

রোববার (২২ জুন) বিকেলে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের বটতলা থেকে শুরু করে বিভিন্ন গ্রাম, পাড়া, মহল্লা, বাজারের দোকানদার ও পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মেম্বার, সহসভাপতি শফিউল আলম বাচ্চু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, বিএনপি নেতা শহীদ সরকার, মাসুম রানা, আলীনুর বেপারী, শাহীনুর মিয়া, শাহীন রেজা, ফারুক হাসানসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীরা।

এ সময় নেতারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ চলমান থাকবে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ প্রতিটি গ্রামে ও পাড়া-মহল্লায় আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com