• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হাসিনার মতো দেশকে বিকিয়ে দেওয়া যাবে না : রাশেদ প্রধান

প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫ ৪:০১
আপডেট: সোমবার, ২৩ জুন, ২০২৫ ৪:০১

IMG 0572

হাসিনার মতো দেশকে বিকিয়ে দেওয়া যাবে না : রাশেদ প্রধান

ছবি সংগৃহীত

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ২৩ জুন পলাশী দিবসের ইতিহাস সোনার বাংলাকে শ্মশানে পরিণত করার ইতিহাস, স্বাধীনতাকে কেড়ে নেওয়ার ইতিহাস, বিশ্বাসঘাতকতার ইতিহাস। ভাগ্যের কী নির্মম পরিহাস, বিশ্বাসঘাতকতার এই কালো দিন ২৩ জুন জন্ম নিয়েছিল আওয়ামী লীগ।

তিনি আরও বলেন, মীরজাফর যেভাবে প্রহসনের যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলা তুলে দিয়েছিল ইংরেজদের হাতে, শেখ হাসিনা তেমনই প্রহসনের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে বানিয়েছিল ভারতের করদ রাজ্য। তাই আমাদের পলাশীর শিক্ষা গ্রহণ করতে হবে। ভবিষ্যতে কেউ মীরজাফর কিংবা শেখ হাসিনা হতে চাইলে তাকে প্রতিহত করতে হবে। আর কোনো বিদেশি প্রভুর কাছে মীরজাফর ও শেখ হাসিনার মতো দেশকে বিকিয়ে দেওয়া যাবে না।

সোমবার (২৩ জুন) সকালে রাজধানীর পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপা আয়োজিত ‘পলাশী দিবসের শিক্ষা ও আগামীর সচেতনতা’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে রাশেদ প্রধান এসব কথা বলেন।

জাগপার এই মুখপাত্র বলেন, গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান, সীমান্তে হত্যা, ভূমি দখল, পানির ন্যায্য হিস্যা না দেওয়া, অবৈধ পুশ-ইন নিয়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাদের এখনো সমস্যা হচ্ছে, তাদের সঙ্গে মীরজাফরের পার্থক্য কোথায়? জুলাই গণঅভ্যুত্থানে আমাদের প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্ব উপভোগ করার সুযোগ সৃষ্টি হয়েছে। শেখ হাসিনার রেখে যাওয়া শ্মশানকে সোনার বাংলায় রূপান্তর করতে হবে। আর তাই আগামীতে নতুন করে কেউ স্বৈরাচার হয়ে হিন্দুস্তানকে প্রভু বানাতে চাইলে, বাংলার জনগণ বরদাশত করবে না ইনশাআল্লাহ।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাগপা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম মেম্বার আসাদুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক সাব্বির আলম চৌধুরী রাজীব, ঢাকা মহানগর জাগপার আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com