• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

শিবির তাদের প্রিয় অভিভাবককে এখনও ভুলতে পারেনি: নাছির

প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫ ৪:৫১
আপডেট: সোমবার, ২৩ জুন, ২০২৫ ৪:৫১

IMG 0574

শিবির তাদের প্রিয় অভিভাবককে এখনও ভুলতে পারেনি: নাছির

ছবি: প্রতিনিধি
জনতার আওয়াজ ডেস্ক
১৯৭১ সালের গণহত্যায় জড়িত ইসলামী জামিয়াত-ই-তালাবা পাকিস্তানের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম দেশের শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সোমবার (২৩ জুন) তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য ফর্ম বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

নাছির উদ্দীন নাছির বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় গণহত্যায় নেতৃত্ব দেওয়া ছাত্র সংঘের মূল অংশটি হলো আজকের জামিয়াত-ই-তালাবা পাকিস্তান। সেই সংগঠনের নেতাদের সঙ্গে শিবিরের সভাপতি গোপনে সাক্ষাৎ করেছেন। আসলে তারা এখনও তাদের প্রিয় অভিভাবককে ভুলতে পারেনি। জামিয়াত-ই-তালাবা পাকিস্তানের নেতাদের সঙ্গে দেখা করে বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে শিবির চরমভাবে বিশ্বাসঘাতকতা করেছে।’

তিনি বলেন, ‘১৯৭১ সালের গণহত্যাকারী সংগঠন, যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছিল, বোনদেরকে ধর্ষণ করেছিল তাদের এই উত্তরসূরী ইসলামী জামিয়াত-ই-তালাবা পাকিস্তানের নেতাদের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন শিবিরের সভাপতি। তারা এত প্রোপাগান্ডা ছড়ায় কিন্তু এটা তারা ছড়ালো না। আমরা বিষয়টি জানলাম পাকিস্তানের সেই সংগঠনের ফেসবুক পোস্ট থেকে।’

তিনি আরও বলেন, ‘তালাবা পাকিস্তান তাদের ফেসবুক পেজে লিখেছে তারা শিবিরের সঙ্গে ঐক্যবদ্ধভাবে মিশন বাস্তবায়নে কাজ করবে। তালাবা পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে কোন মিশনে নেমেছে তা ছাত্র শিবিরকে স্পষ্ট করতে হবে। ১৯৭১ সালের গণহত্যাকারীদের সঙ্গে দেখা করে ছাত্র শিবির যে বিশ্বাসঘাতকতা করছে তার জন্য তাদের ক্ষমা চাইতে হবে।’

উল্লেখ্য, ইসলামী জামিয়াত-ই-তালাবা পাকিস্তানের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যেমে শিবিরের সভাপতির সঙ্গে এই সাক্ষাৎ-এর বিষয়টি জানানো হয়। সাক্ষাৎ-এর সময় পাকিস্তানের ওই সংগঠনটির পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি হাসিম বিল্লাহ হাসমি ও সাধারণ সম্পাদক ওয়াসিম হায়দার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com