• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল হিসেবে দেখতে চাই না : সারজিস

প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫ ১০:৩০
আপডেট: সোমবার, ২৩ জুন, ২০২৫ ১০:৩০

9854789 1

অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল হিসেবে দেখতে চাই না : সারজিস

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচনের পূর্বে মৌলিক সংস্কারে ব্যাপারে আমাদের কোনো ছাড় থাকবে না। খুনিদের বিচার ও জুলাই ঘোষণাপত্র জুলাইয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের আপস থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দুর্বল সরকার হিসেবে দেখতে চাই না। তারা যদি নিজেদের দুর্বল হিসেবে প্রকাশ করে তবে তা হবে অভ্যুত্থানের রক্তের সঙ্গে সবচেয়ে বড় প্রতারণা।

সোমবার (২৩ জুন) বিকেলে পঞ্চগড় চেম্বার ভবনে জাতীয় যুব শক্তি পঞ্চগড়ের সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।

সারজিস আলম আরও বলেন, প্রথম সারির ৭টি দলের মধ্যে ৬টি দল যখন একটি সংস্কারের প্রশ্নে একমত হয় তখন অন্তর্বর্তীকালীন সরকার বা ঐকমত্য কমিশনের কাছে যদি একটি দল বড় হয়ে যায় তবে অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্যতা হারাবে। আমরা প্রত্যাশা করি, তারা দায়বদ্ধতা ভুলে যাবে না। আমরা প্রত্যাশা করি, একটি স্বচ্ছ নির্বাচনের আগে এই বাংলাদেশে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র পাবো। এ ছাড়া মৌলিক ও নির্বাচনকালীন সংস্কার এবং দৃশ্যমান বিচার দেখব।

তিনি বলেন, বিগত দিনে আওয়ামী লীগ ছাত্রলীগ-যুবলীগকে চাঁদাবাজির জন্য ব্যবহার করেছে। ক্ষমতার অপব্যবহারের জন্য ব্যবহার করেছে। মাদকের সিন্ডিকেটের জন্য ব্যবহার করেছে। নিরপরাধ মানুষকে নির্যাতন করার জন্য ব্যবহার করেছে। অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের হয়রানির জন্য ব্যবহার করেছে। নতুন বাংলাদেশে কিছু কিছু সংগঠন একই কাজ করার চেষ্টা করছে। আমরা মনে করি, নতুন বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কেউ আমাদের শত্রু নয়। আমরা তাদের প্রতিযোগী মনে করি। তবে কেউ যদি আবারো অপকর্ম করে তার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, আমরা স্পষ্ট করে বলি জনগণের অভ্যুত্থান-পরবর্তী যে আকাঙ্ক্ষা তা পূরণ হয়নি বলে এনসিপিকে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে হয়েছে। জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ হয়েছে। যাদের ধান্দাবাজির ইচ্ছা নেই তারাই যুব শক্তিতে আসবে। বর্তমানে যেসব রাজনৈতিক দল সক্রিয় রয়েছে কেউ আমাদের প্রতিপক্ষ নয়। তবে কেউ যদি অপকর্মে জড়ায় তবে তারা আমাদের প্রতিপক্ষ হয়ে যাবে। কারণ তারা যদি চাঁদাবাজি করে তার আর অন্য কোনো পরিচয় থাকে না। তার পক্ষে যদি দল দাঁড়ায় তারাও চাঁদাবাজ। তাই যারা অপকর্ম চাঁদাবাজির সঙ্গে যুক্ত নয় তাদের জাতীয় যুব শক্তিতে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামসহ এনসিপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com