• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফোরণ

প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫ ১২:১০
আপডেট: বুধবার, ২৫ জুন, ২০২৫ ১২:১০

 

ঢাবি প্রতিনিধি
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফরণের ঘটনা ঘটেছে। এ সময় বিস্ফোরণের বিকট শব্দে প্রকম্পিত হয় ঢাবির টিএসসি এলাকা।

মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ১০ টার পর এ ঘটনা ঘটে। তবে এর সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করা যায়নি।

ঘটনাস্থলে অবস্থানরত শিক্ষার্থীদের থেকে জানা যায় কে বা কারা বাইকে করে এসে রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল সদৃশ বস্তু ফেলে দিয়ে চলে যায়। এসময় বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ।

শিক্ষার্থীদের ধারণা ডাকসু নির্বাচনের আগে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে শিক্ষার্থীদের মনে আতঙ্ক তৈরি করতে এমন ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা ।

আব্দুল ওয়াহিদ নামে এক শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফোরণ হয়েছে। ক্যাম্পাসকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেওয়া হবে সম্মিলিতভাবে । ডাকসুর বিকল্প নাই নিরাপদ ক্যাম্পাস ও দেশ নিশ্চিতে।

এই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে আমাদের প্রক্টরিয়াল টিম গিয়েছে। সেখানে সহকারী প্রক্টররা আছেন। শাহবাগ থানার পুলিশ সেখানে উপস্থিত আছে। এটা ককটেল বা বড় ধরণের পটকা হতে পারে । আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম