• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

জবির ছাত্রী হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫ ১:৩৩
আপডেট: বুধবার, ২৫ জুন, ২০২৫ ১:৩৩

9602 6

জবির ছাত্রী হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

ছবি: প্রতিনিধি
জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব হল’-এর নাম পরিবর্তন করে ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নাম পরিবর্তন করা হয়।

মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

প্রকাশিত আদেশে জানানো হয়, সিন্ডিকেটের সিদ্ধান্ত (সিদ্ধান্ত নম্বর ১২) অনুযায়ী ছাত্রী হলটির নতুন নামকরণ করা হয়েছে।

প্রসঙ্গত, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন উপমহাদেশের অন্যতম প্রথম নারী সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ, যিনি নারীর শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রেখেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com