• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

অন্যায় তদবিরে পাত্তা না দিলে আমাকে ভারতের দালাল বানানো হয়

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫ ২:৪৭
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫ ২:৪৭

9854789 1

অন্যায় তদবিরে পাত্তা না দিলে আমাকে ভারতের দালাল বানানো হয়

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারে এসে অবরুদ্ধ বোধ করছেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। অনেকে অন্যায় তদবির নিয়ে আসে বলেও জানিয়েছেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘অনেকে অন্যায় তদবির নিয়ে আমার কাছে আসে। পাত্তা না দিলে শুরু হয় গালাগাল। আমাকে তখন ভারতের দালাল বানানো হয়। সরকারে এসে অবরুদ্ধ বোধ করছি। জীবনে এত অসহায় কখনো ফিল করিনি।’

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বাধীনতা : সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

প্রচুর মিথ্যা মামলা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। তিনি বলেন, ‘কেউ যদি মামলা দেয়, সেই ব্যাপারে আমার কিছু করার নাই। প্রচুর মিথ্যা মামলা হচ্ছে, সেই তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে যত মামলা হচ্ছে সেগুলো অস্বাভাবিক নয়।’

সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আসিফ নজরুল।

তিনি বলেন, ‘গণমাধ্যমের কেউ এক না। দলাদলি, গ্রুপিং না করে নিজেরা এক হন। শক্তিশালী হন। দলকানা হয়ে নিজেরা মারামারি করলে গণমাধ্যম কখনো স্বাধীন হবে না।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com