• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নিরপেক্ষতা যাচাইয়ে আগে স্থানীয় সরকার নির্বাচন দরকার: নুর

প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫ ৪:০০
আপডেট: শুক্রবার, ২৭ জুন, ২০২৫ ৪:০০

96666663

নিরপেক্ষতা যাচাইয়ে আগে স্থানীয় সরকার নির্বাচন দরকার: নুর

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, প্রশাসনের ফিটনেস ও নিরপেক্ষতা প্রমাণে, সব না হোক, স্থানীয় সরকারের অন্তত সিটি করপোরেশন, উপজেলা বা পৌরসভার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত।

শুক্রবার (২৭ জুন) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

নুর বলেন, এই সরকার আগের মতো দিনের ভোট রাতে করে কিনা—স্থানীয় সরকার নির্বাচন হলে তারও প্রমাণ পাওয়া যাবে। অন্তর্বর্তী সরকার ও বর্তমান প্রশাসন একটি বিশেষ দলের দিকে ঝুঁকে পড়েছে। তারা ভাবছে, ও দলই আগামীতে ক্ষমতায় আসছে। ফলে পদ-পদবির আশায় আগেভাগে তাদের তোষামোদ করা শুরু করে দিয়েছে।

সেই দলের নেতারা কোথাও গেলে তাদের ভিআইপি প্রটোকল দেওয়া হয়—অভিযোগ করে তিনি আরও বলেন, কোনো বিশেষ দলকে মাথায় তোলার প্রবণতা বাদ দিতে হবে। স্থানীয় পর্যায়ে সরকারের সুরক্ষা কার্যক্রমে সকল রাজনৈতিক দলের মতামত নিতে হবে।

তিনি আরও বলেন, আনুপাতিক হারে নির্বাচন নিয়ে একটি প্রধান রাজনৈতিক দল ছাড়া সব দলই একমত। প্রার্থী সবল বা দুর্বল হোক, আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ।

নুর বলেন, গণহারের বিচার ও সংস্কার শেষে নির্বাচনের দিকে যেতে হবে। পেশিশক্তি ও কোনো বিশেষ দলের প্রভাব দূর করতে বর্তমান সরকারের ভূমিকা থাকতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com