• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমরা গুড়া দুধ আমদানি করি, এটা লজ্জার বিষয়: প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫ ৩:১৬
আপডেট: শনিবার, ২৮ জুন, ২০২৫ ৩:১৬

96666596 1

আমরা গুড়া দুধ আমদানি করি, এটা লজ্জার বিষয়: প্রাণিসম্পদ উপদেষ্টা

মানিকগঞ্জ প্রতিনিধি

ছবি: সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘আমরা যেই টাকা দিয়ে গুড়া দুধ আমদানি করি সেই টাকা দিয়ে আমরা অনেকগুলো চিলিং সেন্টার করতে পারি। কেন আমরা সেই চিলিং সেন্টার করছি না? এটা আমরা সরকারিভাবে করার চেষ্টা করব। পাশাপাশি বেসরকারি খাতেও আমরা উৎসাহ দেব যাতে তারা সেটা করে।’

শনিবার (২৮ জুন) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর স্কুল মাঠে গবাদি পশুর রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, রপ্তানি করার জন্য ক্ষুরা রোগের (এফএমডি ভাইরাস) টিকা দেওয়া হচ্ছে বিষয়টা এমন নয়। আমরা যদি গরু, ছাগল, হাঁস-মুরগি পালন করি সেগুলো কিন্তু একটি প্রাণ, কোনো রোগ হলে তারও কষ্ট হয়। কোন রোগেই যেন প্রাণীর কষ্ট না হয় এজন্যই আমরা ভ্যাকসিনটা দেব। শুধুমাত্র মাংস ভালো পাওয়ার জন্য কিংবা শুধুমাত্র রপ্তানি করার জন্য না।

তিনি বলেন, যে সকল দেশ থেকে আমরা মাংস আমদানি করি ঐ সকল দেশে প্রাণীর দুরারোগ্য রোগ নির্মূল করা হচ্ছে। আমরা চাই যে মানুষের কোন রোগ না থাকুক, তেমনি প্রাণিসম্পদেরও কোনো রোগ না থাকুক সেটা আমরা চেষ্টা করব। সরকার অনেক চেষ্টা করছে। এফএমডি ভ্যাকসিন আনার জন্য যেই সময় চলে যাচ্ছে, মানুষ পাচ্ছে না এটা নিয়ে যে উৎকণ্ঠা তার জন্য মন্ত্রণালয় অব্যাহত প্রচেষ্টা করে যাচ্ছে। শেষ পর্যন্ত আমরা এমন একটা ভ্যাকসিন এনেছি যে ভ্যাকসিনটা প্রাণীদেহে কাজ করে।

তিনি জানান, আর্জেন্টিনাতে গিয়ে এটা অনেক পরীক্ষা নিরীক্ষা করেই আনা হচ্ছে। ইতোমধ্যেই এই ভ্যাকসিন প্রথম ডোজের জন্য চলে এসেছে। যেটা এসেছে দ্বিতীয় ধাপে ছয় মাস পর আরও আসবে। এই ভ্যাকসিন প্রয়োগে খামারিদের সহযোগিতা খুবই দরকার।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সুফিয়ান, জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমানসহ ২ শতাধিক খামারি উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com