বিয়ে সামাজিক রীতি হলেও আনন্দেরও বড় একটি উপলক্ষ। তাই বিয়েকে ঘিরে উৎসবে মেতে ওঠার রেওয়াজ বিশ্বজুড়ে চালু রয়েছে। কিছু বিয়ের জাঁকজমক আয়োজন যেন নজির হয়ে থাকে।
ব্যয়বহুল এসব বিয়ে নিয়ে অনেকের আগ্রহও থাকে ব্যাপক। আসুন, একনজরে বিশ্বের ব্যয়বহুল ১০ বিয়ের বিষয়ে জেনে নিই।
কারা ছিলেন বর–কনে, কবে আর কোথায় বসেছিল এসব আয়োজন, আনুমানিক কত খরচ হয়েছিল, কেনইবা এসব আয়োজন মানুষের মনোযোগ কেড়েছে—সেসব নিয়ে আজকের ‘শীর্ষ ১০’।
১ খাদিজা উঝাকোভা ও সাইদ গুস্তেরিয়েভ
রুশ ধনকুবের মিখাইল গুস্তেরিয়েভের ছেলে সাইদ। জ্বালানি ও গণমাধ্যমের বিশাল ব্যবসা তাঁদের। ২০১৬ সালের ২৬ মার্চ ডেন্টালের শিক্ষার্থী ২০ বছরের খাদিজাকে বিয়ে করেন সাইদ। রাশিয়ার রাজধানী মস্কোয় জাঁকজমকপূর্ণ এক আয়োজনে এ বিয়ে হয়। খরচ হয় ১০০ কোটি ডলার।
আধুনিক ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ও জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন বলা হয় খাদিজা–সাইদের বিয়েকে। দেশি–বিদেশি প্রায় ৬০০ অতিথি এ বিয়েতে ছিলেন। আসরে গান গাওয়ার জন্য হলিউড থেকে জেনিফার লোপেজকে উড়িয়ে আনা হয়েছিল।
তিনি গান গাইতে ঘণ্টাপ্রতি ১০ লাখ ডলার পারিশ্রমিক নিয়েছেন বলেও শোনা যায়।













