• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

সাংবাদিকতায় অবদান: ডিএসকের পক্ষ থেকে সম্মাননা পেলেন মামুন

প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫ ১২:৩৩
আপডেট: সোমবার, ৩০ জুন, ২০২৫ ১২:৩৩

 

ছবি: প্রতিনিধি
নেত্রকোণা প্রতিনিধি
বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) সমৃদ্ধি কর্মসূচি কর্তৃক সাংবাদিকতায় বিশেষ সম্মাননা পেলেন সাংবাদিক মামুন রণবীর।

রবিবার (২৯ জুন) নেত্রকোণার দুর্গাপুর পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সমৃদ্ধি উন্নয়ন মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুল কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসকের সহকারী পরিচালক শামছুল আলম খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর, ডিএসকে রিসোর্স সেন্টার এর ব্যবস্থাপক মোরশেদ আলম, প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার এবং ওয়াইএমসিএ এর সম্পাদিকা লুদিয়া রোমা সাংমা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকার।

সম্মাননা গ্রহণ করে সাংবাদিক মামুন রণবীর বলেন, সম্মাননা একজন মানুষকে অনুপ্রাণিত করে,সুন্দর কাজের দিকে ধাবিত করে, সৃজনশীলতার দিকে আরো বেশি এগিয়ে দেয়। আজকের এই সম্মাননা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। আমি আশা করছি সামনে আরো নান্দনিকভাবে কাজ করতে পারবো। আমি আয়োজকদের প্রতি অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

সাংবাদিক মামুন রণবীর বর্তমানে যুক্তরাজ্য থেকে প্রচারিত লন্ডন বিডি টিভির নেত্রকোণা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি জেলা প্রতিনিধি হিসেবে বেঙ্গল চ্যানেল টুয়েন্টিফোর, ঢাকা ইনসাইটস, একুশে বার্তা এবং নিউজ সেভেন্টিওয়ান টিভিতেও কাজ করছেন।

ডিএসকের বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসূচিতে সহযোগিতা করছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম