• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ভোলায় স্বেচ্ছাসেবক দল কর্মী হত্যার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের মিছিল

প্রকাশ: রবিবার, ৩১ জুলাই, ২০২২ ৮:৪৯
আপডেট: রবিবার, ৩১ জুলাই, ২০২২ ৮:৪৯

ভোলায় স্বেচ্ছাসেবক দল কর্মী হত্যার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের মিছিল

ঢাবি প্রতিবেদক

সারাদেশে লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলার প্রতিবাদ মিছিলে পুলিশের পরিকল্পিত গুলিবর্ষর্ণে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক আক্তার হোসেন ও সদস্য সচিব আমানউল্লাহ আমানের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি ক্যাম্পাসের জগন্নাথ হল মোড় থেকে বকশীবাজার সিগন্যাল হয়ে ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিং-২ এর সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে আক্তার হোসেন বলেন, পুলিশ দিয়ে হামলা করে, মামলা দিয়ে, গুম করে আমাদেরকে কাঙ্খিত লক্ষ্য থেকে দূরে সরানো যাবে না। অচিরেই বাংলাদেশে নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সকল অনাচারের বিচার এই দেশেই হবে এবং ন্যায় প্রতিষ্ঠা হবে।

বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক সাফি ইসলাম বলেন, দেশকে বিপদে ঠেলে দিয়ে সরকার এখন পাগলপ্রায় অবস্থা। সেজন্য বিরোধী মতের নেতা-কর্মীদের ওপর পুনরায় তারা চড়াও হয়েছে। কিন্তু তাদের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে তারেক রহমানের নেতৃত্বে সুদিন ফিরবে।

এছাড়াও বিক্ষোভ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম সোহেল, শরীফ প্রধান, আবু জাফর, এনামুল হক এনামসহ আহ্বায়ক সদস্য, বিভিন্ন হল শাখার সভাপতি-সম্পাদক এবং নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com