• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

মধ্যপ্রাচ্যে সিলেট ও ব্রাক্ষ্মণবাড়িয়া ঘোষণা দিয়ে মারামারি করে

প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫ ৮:২৬
আপডেট: বুধবার, ২ জুলাই, ২০২৫ ৮:২৬

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশেরই অল্প কিছুর লোকের বাজে কাজের জন্য বাকিরা সমস্যায় পড়ে।

‘আমি মধ্যপ্রাচ্যে কয়েকবার গিয়েছি। আমি শুনেছি ওখানে নিয়মিত ঘোষণা দিয়ে সিলেট ও ব্রাক্ষ্মণবাড়িয়া মারামারি করে,’ ঢাকায় মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় তিনি এসব বলছিলেন।

তিনি বলেন, ‘সৌদি আরবে একটা জায়গা আছে যেখানে বাঙ্গালি মাস্তানরা টাকা ছিনতাই করার জন্য, লুট করার জন্য বাসায় ঢুকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে ফেলে- এমন ঘটনা আছে। এগুলো কী মিথ্যা?’।

‘আমি তাদের জিজ্ঞেস করেছি যে পুলিশে বলেন না কেন। তারা বলে খবর দিলে সবাইকে পুলিশ বের করে দিবে। বাজে কাজ করে দশ জন আর এজন্য সাফার করে দশ হাজার জন, দশ লাখ লোক,’ বলছিলেন আসিফ নজরুল।

আসিফ নজরুল জানান, বাহরাইনে বাংলাদেশ থেকে লোক পাঠানো বন্ধ হয়েছে কারণ সেখানে একজন মালিককে মেরে ফেলা হয়েছে। তিনি এসব বিষয়ে প্রবাসীদের সচেতন হওয়ার আহ্বান জানান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম