• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিল্প ও সাহিত্য

অমানিশি প্রহর : জাফর পাঠান

প্রকাশ: সোমবার, ১ আগস্ট, ২০২২ ২:১৬
আপডেট: সোমবার, ১ আগস্ট, ২০২২ ২:১৬

অমানিশি প্রহর : জাফর পাঠান

জাতির সারা অঙ্গে ভাইরাস ব্যাকটেরিয়া

নীতির গায়ে ধরেছে পঁচন,

আশারা পড়ছে খসে- ঝরা পাতার মতন

মানবতার প্রকাশ্য মোচন।

অনৈতিকতার- লাগামছাড়া ত্রস্ত লগন

আবৃত দৈত্যের সাতকাহন,

রুদ্র রবি নেমে এসেছে সাত হাত ওপর

দুর্বহ যাতন অবগাহন।

প্রতিহিংসার বিষাক্ত রাসায়নিক গ্যাস

কুড়ে কুড়ে খাচ্ছে জাতির দেহ,

গুমট বিমূর্ত নিনাদের- মনোদংশনে

দৃষ্টিপাত করছেইনা কেহ ।