• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ভোলায় বিএনপির বিক্ষোভে পুলিশি হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশ: সোমবার, ১ আগস্ট, ২০২২ ৪:০৮
আপডেট: সোমবার, ১ আগস্ট, ২০২২ ৪:০৮

96300032

ভোলায় বিএনপির বিক্ষোভে পুলিশি হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দ্বীপ জেলা ভোলায় বিএনপি কর্তৃক ঘোষিত জ্বালানি, গ্যাসের মূল্য বৃদ্ধি ও বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং এর প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অবৈধভাবে পুলিশের নজিরবিহীন গুলি বর্ষণে নিহত এবং আহতের প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

আজ সোমবার সকাল ১১টায় শুরু হয়ে ১১.৩০টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেইট থেকে এসে রায়সাহেব বাজার মোড়ে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশ বক্তব্য রাখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী সভাপতি আসাদুজ্জামান আসলাম। তিনি বলেন, বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ সংগঠন এবং সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি বর্ষণের অধিকার পুলিশের নেই। এমন আচরণ ভবিষ্যতে আর হলে ছাত্রজনতা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিরোধ গড়ে তুলবে।

সঞ্চালনায় সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, পুলিশের মতো রাষ্ট্রীয় বাহিনীর দলীয় আরচণ চলবে না। যদি এমন আচরণ কেউ যদি করতে চান, তাহলে তিনি যেন পুলিশের পোশাক ছেড়ে মুজিব কোর্ট পরিধান করেন। তাহলেই তখন তাদের রাজপথে মোকাবিলা করা হবে। আমরা কোন রাষ্ট্রীয় বাহিনীর গুটি কয়েক লোকের জন্যে বাহিনী তার দায় নিক তা চাই না। তাই দলীয় মানসিকতার সবাইকে তিনি সর্তক করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন বলেন, বাংলাদেশের কোন নাগরিকের উপর অবৈধভাবে গুলি বর্ষণ পাক হানাদার বাহিনীর মতো আচরণ। এ ধরনের আচরণের বিরোদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা সর্বাত্মকভাবে প্রতিরোধ করবে। ছাত্র জনতার শক্তি সম্পর্কে ধারণা নিয়ে স্বৈরাচার বাহিনীদের সাবধান হওয়া উচিত। দেশের ক্রান্তিলগ্নে রক্ত দিতে জানে।

মিছিলে আরো উপস্থিত নেতাকর্মীরা তাদের শক্ত অবস্থান ব্যাক্ত করেন। উপস্থিত ছিলেন সিনিয়র কর্মী ফয়েজ উদ্দিন, জুলকার নাইন, আজিমুল চৌধুরী, তাহসান রেজা, শাকিল চৌধুরী, খোরশেদ রকি, রাকিবুল অয়ন, আল আমিন, মুসাব্বির মিল্লাত, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমী, সাদ্দাম হোসেন, মোস্তাফিজুর অয়ন, দপ্তর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম পরাগ, মাহমুদুল হাসান, রাসেদ বিন হাসিম, সজীব সাজু, জাহিদুল ইসলাম, মাঈন উদ্দিন, কাউসার আকাশ, আরিফুল ইসলাম, ইয়াসির আরাফাত, মারুফ আহমেদ, রিফাত, আসিফ ইমরান, রাসেল মিয়া, মেহেদী হাসান, শাওন, রবিন মিয়া, মেহেদী বাপ্পি, মোজ্জামেল ডেনি, মোরসালিন, সুলতান মাহমুদ, তারিকুল ইসলাম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com