• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে তাকে শাস্তির আওতায় আনা হচ্ছে : আযম খান

প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫ ১০:৩৯
আপডেট: শনিবার, ১২ জুলাই, ২০২৫ ১০:৩৯

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিএনপিতে চাঁদাবাজ, খুনি ও ডাকাতের কোনো ঠাঁই নেই। দু-একটি দল বিএনপির বিরুদ্ধে নানা কুৎসা রটিয়ে বিতর্কিত করার চেষ্টা করছে। লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলে নির্বাচন বিলম্ব করার ষড়যন্ত্র করছে তারা।

শনিবার (১২ জুলাই) বিকেলে পাবনার চাটমোহরের বালুচর মাঠে পাবনা-৩ আসনের নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত কৃষিবিদ হাসান জাফির তুহিনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, আসলে মাঠতো এখন লেভেল প্লেয়িং ফিল্ডে ভরা। আপনারা যখন ক্ষমতায় যাবেন তখন লেভেল প্লেয়িং ফিল্ড হবে নাকি। ওসব না বলে নির্বাচনে আসুন। আপনারা বিএনপিকে বিতর্কিত করছেন। বিএনপির নামে যদি কেউ চাঁদাবাজি করে তাহলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হচ্ছে। ওই সব দলকে বলব আপনারা ঘোলা পানিতে মাছ শিকার করবেন না।

তিনি হাসান জাফির তুহিনকে উদ্দেশ করে বলেন, গণঅভ্যুত্থানের মহানায়ক তারেক রহমান পাবনা-৩ আসনে আমার কাছে মধুর একটি উপহার দিয়ে পাঠিয়েছেন। যেটা আমি আপনাদের আজকে উপহার দিতে আসছি। বিস্ময় সেই বালকের নাম হাসান জাফির তুহিন। অসংখ্য ছাত্রদের নেতৃত্ব দিয়েছেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায়। একদিন বাংলাদেশকে জয়ী করবে তুহিন। তাকে সেবক হিসেবে আপনাদের কাছে রেখে দিয়ে গেলাম। আগামীতে বিপুল ভোটে তাকে ধানের শীষের এমপি নির্বাচন করবেন।

কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, দলের নির্দেশনা পেয়ে ধানের শীষ নিয়ে এখানে এসেছি। যারা মান অভিমান করে আছেন, তাদের হাতজোড় করে বলবো- আসুন আমরা সবাই এক পতাকার তলে এসে ধানের শীষকে জয়ী করি। এখানে কোনো নিকট আত্মীয় নেই, নেই কোনো ভাইবোন। আপনারা কি ভাইবোন হতে রাজি আছেন। আগামী নির্বাচনে আপন ভাইয়ের মতো পাশে থাকবেন। আগামীতে আমিও আপন ভাইয়ের মতো আপনাদের পাশে থাকব। আমাদের নেতাকর্মী যারা বাড়িতে ঘুমাতে পারেননি, ব্যবসা করতে পারেননি। অসহ্য নির্যাতন সহ্য করে গেছেন, আমি যদি ধানের শীষে জয়ী হতে পারি। তাহলে বুক ফুলিয়ে এ অঞ্চলে রাজনীতি করব।
বিজ্ঞাপন

এর আগে দুপুর থেকে পাবনা-৩ আসনের চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরের বিভিন্ন ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বালুচর মাঠের সমাবেশস্থলে মিলিত হোন নেতাকর্মীরা। ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড সম্বলিত ধানের শীষের স্লোগানে স্লোগানে মুখর হয় পুরো শহর।

চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, পাবনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আহমেদ মোস্তফা নোমান, জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ, কৃষক দলের পাবনা জেলা সভাপতি আবুল হাশেমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম