• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অর্থ-বাণিজ্য

একনেকে ২ হাজার ৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন

প্রকাশ: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ ১:২৩
আপডেট: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ ১:২৩

একনেকে ২ হাজার ৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৭টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৭ কোটি টাকা।

মঙ্গলবার (২ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।