• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু যুবক বানাল ভারতীয় মিডিয়া

প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ৭:৩০
আপডেট: রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ৭:৩০

966665968 1

হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু যুবক বানাল ভারতীয় মিডিয়া

আন্তর্জাতিক ডেস্ক
ছবি সংগৃহীত

গত ৯ই জুলাই রাজধানীর পুরান ঢাকার মিডফোর্ট হাসপাতালের কম্পাউন্ডের সামনে চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটে।

এ ঘটনায় ফুঁসছে সারাদেশ। কঠোর বিচারের দাবি ওঠে নানা মহল থেকে। তবে এই নির্মম হত্যাকাণ্ডকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে প্রচারের চেষ্টা করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

সংবাদমাধ্যমটি সোহাগকে হিন্দু ব্যবসায়ী হিসেবে প্রচার করেছে। এছাড়া সংবাদে হিন্দু ধর্মাবলম্বীদের বিক্ষোভের একটি পুরোনো ছবি ব্যবহার করা হয়েছে। সংবাদমাধ্যমটি এই ঘটনাটিকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছে। যেখানে সোহাগ মুসলিম ছিলেন।

গত ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর ফেলে লাল চাঁদ ওরফে সোহাগকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করে পুলিশ।

নির্মম এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদলের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া যুবদলও তাদের কয়েকজন সদস্যকে আজীবনের জন্য বহিষ্কার করেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com