• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, লাশ হস্তান্তর

প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ১:৫০
আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ১:৫০

96666539

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, লাশ হস্তান্তর

ঠাকুরগাঁও প্রতিনিধি
ছবি:প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. রাসেল হোসেন (২০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) রাতে উপজেলার মিনাপুর সীমান্তের ৩৫৩ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

ঘটনার পর বিএসএফ নিহতের লাশ হস্তান্তর করেছে। নিহত রাসেল হোসেন হরিপুর উপজেলার হরিপুর গ্রামের মো. নিয়াজ উদ্দিনের ছেলে।

৪২ বিজিবি, দিনাজপুর ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ৫০ মিনিটের মধ্যে কোনো এক সময় হরিপুর উপজেলার মিনাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৫৩/৮ এস-এর কাছে মিনাপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। বিএসএফের ৮৭ ব্যাটালিয়নের পারিয়াল ক্যাম্পের সদস্যরা রাসেলকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ হলে বিএসএফ লাশ হস্তান্তরে সম্মত হয়। লাশ হস্তান্তরের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে মিনাপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল উপস্থিত ছিল।

অন্যদিকে, বিএসএফের পক্ষে পারিয়াল কম্পানি কমান্ডার এসি রাম সিংয়ের নেতৃত্বে ১০ জন সদস্য উপস্থিত ছিলেন। এ সময় হরিপুর থানার পুলিশ সদস্য এবং নিহত রাসেলের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, আমরা আজকে রাত ৯টার সময় লাশ পেয়েছি। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com