• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আইন-আদালত

কামরুল ও মানিক নতুন মামলায় গ্রেফতার

প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ৪:৪৩
আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ৪:৪৩

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরের আইটি জেড স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রাকিব হাসান হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

আজ সোমবার তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তদন্ত কর্মকর্তারা এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছর ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এর আগে, ২৪ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর সময় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার করা হয়। দু’জনকেই একাধিক মামলায় রিমান্ডে নেয়া হয় এবং একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাকিব হাসান মোহাম্মদপুরের সেন্ট জোসেফ স্কুলের সামনে গুলিবিদ্ধ হন। পরে শেরে বাংলা নগর নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় রাকিবের চাচা মো: নুরুল আমিন ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৭ জনকে আসামি করে মামলা করেন। কামরুল ইসলাম ও শামসুদ্দিন চৌধুরী মানিক এই মামলার এজাহারভুক্ত আসামি।

সূত্র : বাসস

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম