• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নারায়ণগঞ্জে স্ত্রীর বড় ভাই হত্যা ভগ্নিপতির মৃত্যুদন্ড

প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ৫:৪২
আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ৫:৪২

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি:প্রতিনিধি
নারায়ণগঞ্জ সদও থানার ফতুল্লায় স্ত্রীর বড় ভাইকে হত্যায় ভগ্নিপতিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় দেন।
মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি হলেন, আল আমিনকে (২৮)। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার চর কাশিপুর এলাকার জলিল মিয়ার ছেলে।
অপরদিকে নিহতের নাম হাশেম মোল্লা। তিনি একই এলাকার নূর হোসেনের ছেলে। তিনি আল আমিনের স্ত্রীর বড় ভাই।
আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউন খান বলেন, হাশেম মোল্লার ছোট বোন পুষ্পা আক্তারের সঙ্গে একই এলাকার আল আমিনের বিয়ে হয়। তাদের সংসারে তিনটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে প্রায় সময় পুষ্পা আক্তারকে নির্যাতন করতেন আল আমিন। এ নিয়ে একাধিকবার বিচার সালিশও হয়েছে। তিনি আরও বলেন, ২০২২ সালের ২৬ জুলাই রাতে আল আমিন স্ত্রীকে মারধর করলে বড় ভাই হাশেম মোল্লা প্রতিবাদ করেন। এতে আলামিন ক্ষিপ্ত হয়ে হাশেম মোল্লার বুকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা দায়ের হলে বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম