• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এসি রুমে বসে আর রাজনীতি করার সুযোগ নাই: হান্নান মাসুদ

প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ ১:৩৬
আপডেট: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ ১:৩৬

965529 1

এসি রুমে বসে আর রাজনীতি করার সুযোগ নাই: হান্নান মাসুদ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, ‘এসি রুমে বসে রাজনীতি করার আর সুযোগ নাই। বাংলাদেশের গতানুগতিক রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে তুলব।’

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার নলচিরা ইউনিয়নের তুফানিয়া গ্রামে জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পের সূচনা উপলক্ষে সভায় মাসুদ এ কথা বলেন। দোয়া ও মিলাদের মাধ্যমে এদিন ১ লাখ ২০ হাজার বস্তা জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পের সূচনা হয়।

আব্দুল হান্নান মাসুদ বলেন, ‘আমি হাতিয়ায় এসেছি, আমি বাংলাদেশের রাজনীতি করেছি। আমি বলছি, বাংলাদেশের গতানুগতিক রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে তুলব। আজকে আমি বৃষ্টির মধ্যে এখানে এসেছি, তার মানে তাদের চিন্তা করতে হবে, নেতা হতে বৃষ্টির মধ্যে সব জায়গায় যেতে হবে, কাঁদার মধ্যে যেতে হবে। এসি রুমে বসে রাজনীতি করার আর সুযোগ নাই। ওছখালী বসে রাজনীতি করার সুযোগ নাই। আর বড় বড় নেতার ঘরে ঢুকে হাত-পা ধরে রাজনীতি করার সুযোগ নাই। রাজনীতি করতে হলে কাদার মধ্যে মানুষের কাছে যেতে হবে, নদীর ধারে যেতে হবে, গরিব-দুঃখী মানুষের কাছে যেতে হবে। রাজনীতি করলে ভূমিহীনদের ভূমি মেরে না দিয়ে তাদের ভূমি তাদের বুঝিয়ে দিতে হবে। রাজনীতি করতে হলে রাস্তাঘাটের কাজ করতে হবে, সেখান থেকে চাঁদা খাওয়া যাবে না।’

এনসিপির এই নেতা আরও বলেন, ‘আমি খুব সুন্দরভাবে হয়তো গুছিয়ে কথা বলতে পারি না। হয়তো বয়স কম, কিন্তু আপনারা বয়সে অনেক বড়, অনেক সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন—এই হাতিয়ার মানুষের জন্য গত ৫০ বছর কী করেছেন? আপনারা শুধু একটা জিনিসই পারেন, মানুষকে ব্যঙ্গ করে স্লোগান দেওয়া, দলকে ব্যঙ্গ করে স্লোগান দেওয়া।’ তিনি বলেন, এনসিপি হাতিয়ার ভূমিহীনদের ভূমি বুঝিয়ে দিয়েছে। এনসিপি হাতিয়ার মানুষের রাস্তাঘাট করে দিচ্ছে, হাতিয়ার মানুষের নদীভাঙন রোধে দিনরাত কাজ করে যাচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com