• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জিয়া পরিবারকে ধ্বংস করার চক্রান্ত চলমান রয়েছে : মীর হেলাল

প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ১:০৩
আপডেট: বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ১:০৩

96666596 5

জিয়া পরিবারকে ধ্বংস করার চক্রান্ত চলমান রয়েছে : মীর হেলাল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যরিস্টার মীর হেলাল বলেছেন, দীর্ঘ ১৭ বছর বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংস করার অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র হয়েছে। এখনও ষড়যন্ত্র চলমান রয়েছে। জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলায় আমরা প্রস্তুত আছি।

আজ (মঙ্গলবার) বিকেলে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ এনে এই কর্মসূচির আয়োজন করা হয়। নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দান থেকে শুরু করে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ২নং গেইট এসে শেষ হয়।

মীর হেলাল আরও বলেন, সূর্যের আলো অনেকের অপছন্দ হলেও তাকে রুখে দেওয়ার ক্ষমতা কারও নেই। দেশনায়ক তারেক রহমান হচ্ছেন বাংলাদেশের সূর্য। তাকে রুখে দেওয়ার ক্ষমতা আল্লাহ ব্যতীত কারও নেই। তারেক রহমানের নেতৃত্বেই আগামীর ভবিষ্যত বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ হবে।

তিনি বলেন, আজকে দেশে যে মব কালচারের সৃষ্টি করছেন, তা হলো পলাতক, ফ্যাসিস্ট হাসিনার মব সন্ত্রাসের ধারাবাহিকতা। বিএনপি একটি বহুমতে বিশ্বাসী রাজনৈতিক দল। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের রুপকার। আমরাও কোনো অন্যায় কর্মকাণ্ডকে সমর্থন করি না এবং প্রশ্রয়ও দেই না। সমালোচনা অবশ্যই করবেন। তবে হুঁশিয়ার করে দিতে চাই, আগামীতে যদি শিষ্টাচার বহির্ভূত আর কোনো কর্মকাণ্ড দেখি তাহলে চট্টগ্রাম থেকে প্রতিরোধ গড়ে তুলবো। আমাদের নেতা তারেক রহমান বলেছেন ধৈর্য ধরতে, সংযম ধরতে। তাই আমরা অত্যন্ত ধৈর্য ও সংযমের সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা স্বৈরাচারী হাসিনা হঠাও আন্দোলন করেছি। সামনে কঠিন ভোট, জনগণ যদি ম্যান্ডেট দেয় তাহলে বিএনপি ক্ষমতায় যাবে, আর যদি না দেয় তাহলে যাবে না। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে, তারাই দেশ পরিচালনা করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কতিপয় রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। তাদের লক্ষ্য বিএনপিকে ইমেজ সংকটে ফেলা। কিন্তু আমরা বলতে চাই, বিএনপি জনগণের দল। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। জনগণের হৃদয়েই বিএনপির অবস্থান। আগামী দিনে জনগণের ভোটে বিএনপিই রাষ্ট্র পরিচালনা করবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপিতে চাঁদাবাজের কোনো ঠাঁই নেই। চাঁদাবাজি করতে হলে বিএনপি ছাড়তে হবে, অন্যদলে যোগ দিতে হবে। কোনো অন্যায়কারীকে ছাড় দেওয়া হবে না।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জি. জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন— চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন রাশেদ, সিরাজুল ইসলাম ভূইয়া, জহিরুল হক টুটুল, এম. আবু বক্কর রাজু, রাজিম উদ্দিন আকন্দ, মহসিন কবির আপেল, রিফাত হোসেন শাকিল, দিদার হোসেন, হারুনুর রশিদ, গোলাম সরোয়ার, আব্দুল হালিম গুড্ডু, মো. আলমগীর. কামরুল হাসান, এন মোহাম্মদ রিমন, আরিফুর রহমান চৌধুরী, ইফতেখার উদ্দিন নিবলু, তাজুল ইসলাম নয়ন। উপস্থিত ছিলেন মহানগর, থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com